রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

এবার ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে’ এমএস ধোনি! প্রতিযোগিতার উত্তাপ বাড়াতে কী করলেন ক্যাপ্টেন কুল?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

ICC Champions Trophy 2025: ২০১৩ সালে তাঁর নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ফের একবার আট বছর পর ফিরছে আইসিসির মেগা ইভেন্ট। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে তাতে ভারতীয় জয়ী অধিনায়ক এমএস ধোনি থাকবেন না তা হয় নাকি।

News18News18
News18

২০১৩ সালে তাঁর নেতৃত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ২০১৭ সালে ফাইনালে উঠেও হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। ফের একবার আট বছর পর ফিরছে আইসিসির মেগা ইভেন্ট। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে তাতে ভারতীয় জয়ী অধিনায়ক এমএস ধোনি থাকবেন না তা হয় নাকি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রয়েছেন মাহি। ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন এমএস ধোনি। তবে প্লেয়ার হিসেবে নয়, প্রমোশনাল ভিডিও-তে লিড রোলে। প্রতিযোগিতা উপলক্ষ্য সম্প্রচারকারী চ্যা নেল স্টার স্পোর্টসের তরফ থেকে একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে। মজার সেই ভিডিওতে সম্পূর্ণ নতুন অবতারে পাওয়া গিয়েছে ধোনিকে। অধিনায়ক হিসেবে ক্যাপ্টেম কুল হলেও দর্শক হিসেবে মাথা ঠান্ডা রাখা যে কতটা কঠিন সেটাই তুলে ধরা হয়েছে প্রোমো ভিডিওতে।

ভিডিওতে ধোনিকে বলছেন, ‘যখন ক্যাপ্টেন ছিলাম তখন কুল থাকা সহজ ছিল। কিন্তু ফ্যান হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা মোটেও সহজ নয়। আমাদের দল যতই শক্তিশালী হোক, একটাও ম্যাচ হারলে ধরে নিও প্রতিযোগিতা থেকে বাইরে।’ দর্শক হিসেবে মাথা ঠান্ডা রাখার জন্য শুধু মুখ টুকু বার করে ধোনির পুরো শরীর বরফের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। তাতেও ঘামতে দেখা যায় মাহিকে।

আরও পড়ুনঃ বুমরাহের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে কে? সিরাজের সঙ্গে লড়াইয়ে আরও ২ পেসার

এরপর মাথা ঠান্ডা রাখতে ধোনি মাথায় বরফ চাপান। কিন্তু তাও গলে যায়। এরপর আসে ডিআরএস সিস্টেম। এই ডিআরএস সিস্টেমের ফুল ফর্ম হল ‘ধোনি রেফ্রিজারেশন সিস্টেম’। গাড়ি থেকে বরফ ঢেলে ধোনিকে পুরো ঢেকে দেওয়া হয়। তবে ম্যাচের উত্তেজনায় তাও গলে যায়। এই ভাবেই দর্শকদের চ্যাম্পিয়ন্স ট্রফির মজা নেওয়ার জন্য উৎসাহ দেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বাংলা খবর/ খবর/খেলা/

এবার ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে’ এমএস ধোনি! প্রতিযোগিতার উত্তাপ বাড়াতে কী করলেন ক্যাপ্টেন কুল?

Next Article

Ind vs Eng T20: জয়ের মাখন দৌড়ে ফুলস্টপ, রাজকোটে লড়বড়ে ভারতীয় ব্যাটিং, সিরিজ ২-১ করল ইংল্যান্ড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর