নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৭৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ২৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২০) অর্থাৎ ৬ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই,২০-মার্চ,২১) অর্থাৎ ৯ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ২ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা।






