মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৫ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাষঙ্গিক ও গুনগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিংস পিএলসি।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৮ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪২ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৩.৬১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০.৩২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৬.০৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২৬.৬ টাকা থেকে ৪০.২ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩৪.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৩৪.৪ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৩৪.৬ টাকা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর