সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ওয়ালকার্টে প্রিমাে এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়, প্রথম ক্রেতা আইসিটি প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ সময় দেখুন
ওয়ালকার্টে প্রিমাে এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়, প্রথম ক্রেতা আইসিটি প্রতিমন্ত্রী


উন্মােচিত হলাে ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমাে এসএইট’। সদ্য চালু হওয়া ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে ২,০০০ টাকা মূল্যছাড়ে ফোনটি ১৮,৯৯০ টাকায় পাচ্ছেন গ্রাহক। রােববার (১৯ ডিসেম্বর, ২০২১) রাজধানীতে ওয়ালটন করপােরেট অফিসে অনুষ্ঠিত ওয়ালকার্টের গ্রান্ড ওপেনিংয়ে বিশেষ চমক হিসেবে ‘প্রিমাে এসএইট’ মডেলের নতুন ফোনটি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্মার্টফোনটির টেকনিক্যাল রিভিউ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গােলাম মুর্শেদ। এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনটির অর্ডার দেন। বিশেষ ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীকে ফোনটি ডেলিভারি দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বিসিএসের প্রেসিডেন্ট শহীদ-উল মুনির, বাককোর প্রেসিডেন্ট ওয়াহেদ শরীফ, ওয়ালাটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং তাহমিনা আফরােজ তান্না, ওয়ালকার্টের চেয়ারম্যান এস এ
আলম অভি এবং ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা।

এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফোনটির কনফিগারেশন এবং সাশ্রয়ী মূল্যের প্রশংসা করেন। তিনি বলেন, ডিজিটাল ইকোনমির ইকোসিস্টেম গড়ে তােলায় সকল নাগরিকের জন্য এক্সেস টু ডিভাইস’ নিশ্চিতে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফোনটির টেকনিক্যাল রিভিউতে গােলাম মুর্শেদ বলেন, সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ‘প্রিমাে এসএইট’ খুবই দৃষ্টিনন্দন। ফোনটি এসেছে মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙে। এর ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটির ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহকের মন কেড়ে নেবে। ডিভাইসটি ব্যবহারে গ্রাহক প্রিমিয়াম ফিল পাবেন। তিনি জানান, নতুন এই ফোনটিতে রয়েছে ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৭৮ ইঞ্চির ৯০ হার্জ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালি-জি৫২ এমসিটু। এরসঙ্গে রয়েছে ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপাের্ট সুবিধা রয়েছে। স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৭ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর