মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার কাছে থাকা ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তিনি তার মেয়ে রোশমি রুহির কাছে ৬০ লাখ ৬০ হাজার এবং তার স্ত্রী ফাহিমা হুসনার কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।

এর আগে, গত ২২ জানুয়ারি উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।

পর্যবেক্ষণে দেখা যায় , কোম্পানির মোট শেয়ার ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৬৯ দশমিক ০৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে দশমিক ৫২ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীর হাতে রয়েছে দশমিক ০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০ দশমিক ৩২ শতাংশ শেয়ার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর