মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কক্সবাজারঃ বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (১৩ অক্টোবর) পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। এ বছরের প্রতিপাদ্য—“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর এ দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগ গ্রহণ।

ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। গত দুই দশকে দেশে ১৮৫টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে, যার মধ্যে ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী।

জাতিসংঘের তথ্যমতে, দুর্যোগের ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মৃত্যু, বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়। এ কারণে দুর্যোগ ঝুঁকি হ্রাসে (Disaster Risk Reduction– DRR) সরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বর্তমানে বিশ্বজুড়ে দুর্যোগ মোকাবিলায় দিকনির্দেশনা দিচ্ছে ‘সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিআরআর (২০১৫–২০৩০)’। এটি একটি বৈশ্বিক চুক্তি, যা সদস্য রাষ্ট্রগুলোকে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং উন্নয়নের অর্জনগুলোকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। কক্সবাজারে সকাল ১০টায় জেলা প্রশাসনের প্রাঙ্গণ থেকে র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালি শেষে পাবলিক লাইব্রেরি মাঠে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শনী করা হয়। পাশাপাশি আলোচনা সভা ও গণসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে সরকারের সহযোগী সংস্থা হিসেবে ইপসা, সেড, সুশীলন, মুক্তি, ব্র্যাক, পালস, এফআরডিভিসহ বিভিন্ন দেশি-বিদেশি এনজিও নিজেদের উদ্যোগে দিবসটি পালন করে।
বিশেষজ্ঞদের মতে, দুর্যোগের আগাম সতর্কতা, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় দেশকে আরও প্রস্তুত করা সম্ভব।
দিবসটি স্মরণ করিয়ে দেয়— প্রতিরোধই সর্বোত্তম প্রস্তুতি; সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগের ক্ষতি কমিয়ে মানবজীবনকে নিরাপদ রাখতে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর