সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

কক্সবাজার-রামু-ঈদগাঁও আসনে এনসিপি নমিনেশন ফর্ম নিলেন নওশাবা মোক্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ সময় দেখুন
কক্সবাজার-রামু-ঈদগাঁও আসনে এনসিপি নমিনেশন ফর্ম নিলেন নওশাবা মোক্তার

ঈদগাঁওয়ের শহীদ নুরুল মোস্তার পিতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিনের কাছ থেকে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নওশাবা মোক্তার সিয়াম। শুক্রবার দুপুরে রাজধানীতে এ ফর্ম সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন এনসিপি ঈদগাঁও উপজেলার দুই শীর্ষ নেতা তারেকুর রহমান ও রহিম চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে নওশাবা মোক্তার সিয়াম একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করছেন এবং এবার তিনি কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন পেলে তিনি লড়বেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল এবং জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুরের বিপক্ষে। স্থানীয় পর্যায়ে এ আসনটি ঘিরে রাজনৈতিক উত্তাপ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নওশাবা মোক্তার সিয়ামের মনোনয়ন সংগ্রহ নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সামনে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর