বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান : ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান : ওবায়দুল কাদের


ইউনাইটেড নিউজ ডেস্ক: করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সকলকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘চলমান করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সবার মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কি হবে!

ওবায়দুল কাদের আজ রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

অক্সিজেন ও করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই ।অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে, তাই জনগণের প্রতি ওবায়দুল কাদের অনুরোধ জানিয়ে বলেন, নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাব ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যে সকল প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্ক বার্তা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

পরে প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর