কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে অনুষ্ঠিত চার দিনের সাম্পান বাইচ উৎসব। এটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সাম্পান বাইচ উৎসব।
বৃহস্পতিবার ( ৮ মে ) থেকে এ উৎসবমুখর আয়োজন শুরু হয়েছে। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত ২০০ বছরের আকর্ষণীয় এ বাইচে কর্ণফুলীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামের এগারোটি নৌকা অংশ
প্রচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে কর্ণফুলী নদীর উত্তর-দক্ষিণ উভয় পাড়ে স্থিতিশীল পানিতে প্রতি বছর সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। পাশাপাশি নদীর দক্ষিণ পাড়ে বিশাল এলাকাজুড়ে চাটগাঁইয়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চ্ট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসাইন প্রধান অতিথি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাম্পান বাইচ উদ্বোধন করেন।
দুপুর থেকে বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন এসব সাম্পান তুমুল বাইচ শুরু করে। বিকাল ৫ থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। দু কূলে দাঁড়িয়ে থাকা হাজারো সমর্থক ও দর্শক মাল্লাদের সাথে সমবেত হন। তারা উৎসাহ দেন বাইচে। নদীর দু পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্যধ্বনিতে এলাকা মুখর হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসাইন বলেন, কর্ণফুলী নদী আমাদের প্রাণ। এ নদীকে আমরা বাঁচিয়ে রাখবো। এ নদীকে আমরা দূষিত করবো না। নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলবো না। এছাড়ও তিনি বলেন, নদীর আশেপাশে কতগুলো সন্ত্রাস রয়েছে যারা নদী থেকে অবৈধভাবে বালি সংগ্রহ করে নদীর গতিপথ পালটে দিচ্ছে তাদের বিরুদ্ধ আইন আনুগ ব্যবস্থা নিতে হবে।
সাম্পান বাইচ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছে এগারোটি দল। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের করেন আগত অতিথিবৃন্দ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।