কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী খোয়াজনগর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (২২ নভেম্বর ) সকাল ৯:৩০ মিনিট চরপাথর ঘাটা আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোয়াজনগর শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোয়াজ নগর ৪ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরাবি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা মানব সম্পদ বিভাগের সভাপতি ড. হেলাল উদ্দিন নোমান।
খোয়াজ নগর ৫নং ওয়ার্ডের সভাপতি জামাল উদ্দিন মুন্সির সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনিরুল আবছার চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বায়তুল মাল সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, মাষ্টার আলী আহমদ, চরপাথর ঘাটা ইউনিয়নের সভাপতি ডা. ইলিয়াস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা মেম্বার।