মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কর্ণফুলীতে জামায়াতের ওলামা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ সময় দেখুন
কর্ণফুলীতে জামায়াতের ওলামা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা ওলামা বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে কলেজ বাজার জামায়াতের উপজেলা অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডা. মুহাম্মদ মুবিনুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা সিরাজুল মোস্তফা, মাওলানা আরিফ মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নুরুল আলম, মাওলানা আবদুশ শাকুর, মাওলানা মোহাম্মদ ফোরকান , মাওলা আরাফাত ও প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত পাঁচদফার আলোকে আগামী নির্বাচন পিআার পদ্ধতিতে করা, জুলাই সনদের আইনি ভিত্তি, লেভেল প্লেয়িং ফিল্ড, বিচার সংস্কার বিষয়ে জনগণকে অবহিত করা ও পাশাপাশি দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করার জন্য জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাতে হবে। এ লক্ষে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে হবে এবং আমাদের ইলমী ও আমলী যোগ্যতা বাড়াতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর