মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে তেলের জাহাজে বিস্ফোরণে নিহত ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
কর্ণফুলীতে তেলের জাহাজে বিস্ফোরণে নিহত ১

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস ওয়েন্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে জুনায়েদ নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন ও আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদের বাড়ী বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

জানা যায়, জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। ঘটনাটি নৌ পুলিশের অধীনে হওয়ায় বিষয়টি সদরঘাট নৌ থানা দেখছেন।

স্থানীয়সূত্রে জানায়, নদীতে একটি তেলের জাহাজে ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ঝালাইয়ের কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর