মো.সিরাজুল ইসলাম, কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি কুলিং কর্ণার ও হার্ডওয়্যার দোকানের যাবতীয় মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই।
রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাহ ছমিউদ্দিন মাজার সংলগ্ন দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান দুটি দুই আপন ভাইয়ের বলে জানা যায়, এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
ক্ষতিগ্রস্তরা হলেন, চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ঘটনাস্থল এলাকার এবাদুল হকের ছেলে মো. শাহজাহান (৪২) এবং তার ভাই মো. সাইফুল (৩৫)।
স্থানীয় এলাকাবাসী জানান, অকস্মাৎ আগুন দেখে সবাই দৌড়ঝাঁপ শুরু করি আগুন নিভানোর লক্ষে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দগ্ধকৃত ভবনের নিচ তলায় শাহাজাহান ও সাইফুজ্জামান দুই ভাইয়ের দুইটি দোকান ছিল। রাতে আগুন লেগে তাদের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ইমরান হোসেন বলেন, আগুনের খবর শুনে আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে ততক্ষণে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি।