বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮৮ সময় দেখুন
কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাদিকুজ্জামান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুজ্জামান বড়উঠান ইউনিয়নের মৌলভি বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে। সে আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেলযোগে কোচিংয়ে যাওয়ার পথে একটি মালবাহী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর