রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত–পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে শিকলবাহা এলাকার ড্রেসকোড এক্সেসরিস লিমিটেড–এ অনুমোদন ছাড়াই নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ মেলে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া মজ্জ্যারটেক এলাকার ‘কর্ণফুলী ওরশ বিরিয়ানি’ দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আকাশ বিরিয়ানি, ওসমানি ওরশ বিরিয়ানি এবং ভান্ডারী ওরশ বিরিয়ানি দোকানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদন ও পরিবেশনা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের কারণে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর