মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে সপ্তাহব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ সময় দেখুন
কর্ণফুলীতে সপ্তাহব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশ এবং YASD – Youth Action for Sustainable Development এর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী অপ্রতিষ্ঠানিক (ব্লক-বাটিক) প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৬ অক্টোবর) কর্ণফুলী উপজেলার অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিচ্ছে YASD Karnaphuli-এর ৩০ জন যুব নারী সদস্য, যারা আগামী সাত দিন ব্লক-বাটিক শিল্পে নিজেদের সৃজনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করার সুযোগ পাবে।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেকুন্নাহার ঋতু এবং বিভিন্ন সংস্থার দক্ষ প্রশিক্ষকগণ। তাঁরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে দিকনির্দেশনা প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার সজিব কান্তি রুদ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন YASD Karnaphuli-এর সভাপতি আব্দুর রহমান মাউন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য এমন প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।”

অনুষ্ঠানের শেষে অতিথি ও সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের প্রতি শুভকামনা জানানো হয়।
প্রশিক্ষণটি আগামী সাত দিনব্যাপী চলবে এবং শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর