শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কর্ণফুলী উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
কর্ণফুলী উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

সোমবার (১০ ফেব্রুয়ারী) কর্ণফুলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাসুমা জান্নাত সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কর্ণফুলী উপজেলা সমন্বয়কারী জনাব বাবুল আরফাত ও সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী জানে আলম।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত গ্রাম আদালত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে নিয়মিতভাবে গ্রাম আদালত আইন ও বিধিমালা অধ্যয়ন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিটি ইউনিয়নে মামলা ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করার তাগিদ দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর