নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের এক কর্পোরেট উদ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্পোরেট উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে কোম্পানিটির ৪ কোটি ৭৫ লাখ শেয়ার রয়েছে। এখান থেকে ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এই কর্পোরেট উদ্যোক্তা।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট উদ্যোক্তা।






