বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

কর্মীদের ‘হেপাটাইটিস বি’ টিকা দিল নগদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২২২ সময় দেখুন
কর্মীদের ‘হেপাটাইটিস বি’ টিকা দিল নগদ


বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মশালা এবং টিকাপ্রদান কর্মসূচী পালন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার নগদ এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়।

নগদ এর কর্মীদেরকে হেপাটাইটিস ব্যধি থেকে মুক্ত রাখতে বিশ্ব হেপাটাইটিস দিবস
উপলক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহন করে ‘নগদ’। এই কর্মসূচীর আওতায় নগদ-এর সকল কর্মীর
জন্যে হেপাটাইটিস-বি প্রতিষেধক টিকা দেওয়ার আয়োজন করা হয়। এদিন নগদ-এর
শতাধিক কর্মী হেপাটাইটিস-বি টিকা নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগদ লএর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী
পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ডিরেক্টর
হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এডমিনিস্ট্রেশন শাহারিয়ার সাঈদসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারারা।

এর আগে গত ২৬ জুলাই নগদ এর প্রধান কার্যালয়ের সকল কর্মীদেরকে নিয়ে একটি
সচেতনতামূলক অনুষ্ঠান করে প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা পার্টনার ‘মাই ডক্টর’। সেখানে
হেপাটাইটিস ভাইরাসের ভয়াবহতা, এর ফল ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে অবহিত
করা হয়।

এই কার্যক্রমের ধারাবাহিকতায় প্রথম ডোজ নেওয়ার পর বাকি দুটি ডোজও যথাযথ সময়ে নগদ এর প্রধান কার্যালয়ে একইভাবে দেওয়া হবে।

এই টিকাদান ও সচেতনতা কর্মসূচী সম্পর্কে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
তানভীর এ মিশুক বলেন, “আমরা জানি, হেপাটাইটিস সারা বিশ্বে ভয়ানক এক ঘাতক
ভাইরাস হিসেবে বিস্তার করছে। শিশু ও অসুস্থ মানুষদের পাশাপাশি আমরা যারা অফিসে কাজ করি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেশি থাকে। নগদ পরিবারের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার লক্ষ্যেই আমাদের আজকের এই কর্মসূচি। নগদ সবসময়ই কর্মীদের স্বাস্থ্যের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর