মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Trophy chor’ comes back again: Fans chant at Mohsin Naqvi after India women’s Asia Cup triumph | Cricket News Samay Raina Snatches Mic From Deepak Kalal As Latent Contestant Reveals Breast Cancer, Stops Him From Joking | Web-series News কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী ক্যাশলেস অর্থনীতির আড়ালে ভ্যাট ফাঁকি ও নতুন সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৮ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী ‘We need to sit down and reflect on our mistakes’: Babar Azam calls for changes after Pakistan’s 0-3 England sweep | Cricket News ‘Khwaab Ho Tum…’: Malaysian PM Anwar Ibrahim Channels Kishore Kumar As BRICS Gets Bollywood Twist | Watch | World News ‘বিচারকার্যে শিথিলতার কারণেই ফ্যাসিবাদীরা দুঃসাহস দেখাচ্ছে’

কলকাতার সব শৌচাগারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবেন ঋতাভরী Ritabhari Chakraborty will provide free sanitary napkins to all toilets in Kolkata– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
কলকাতার সব শৌচাগারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবেন ঋতাভরী Ritabhari Chakraborty will provide free sanitary napkins to all toilets in Kolkata– News18 Bangla


#কলকাতা: তাঁর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ তাঁর মিষ্টি ব্যবহার । নায়িকা ঋতাভরী চক্রবর্তীর হাসি হাসি মুখের জন্য ভক্তরা পাগল । অনেকে বলেন তাঁর হাসিতে নাকি জাদু আছে । মিষ্টি মেয়েটা সবসময় নিজের স্বভাবগুণে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠেন । এমন প্রাণবন্ত মেয়েটার আচরণও ভারী মিষ্টি । নায়িকা অবিবাহিত, এমনকি তাঁর সম্পর্কের গসিপও শোনা যায় না খুব একটা । কিন্তু বহু অনাথ ছেলেমেয়ের কাছে তিনিই তাঁদের মা । আসলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা । অভিনয়ের পাশাপাশি তাঁদের নিয়েও অনেকটা সময় কাটে ঋতাভরীর । অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি এখন ঋতাভরীর আরও একটা বড় পরিচয় হল তিনি সমাজকর্মী । সে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়াই হোক বা বয়স্ক বস্তিবাসীদের টিকাকরণ, সবেতেই এগিয়ে আসেন নায়িকা ।

আর এ বার তাঁর পরবর্তী লক্ষ্য শহরের প্রতিটি সাধারণ শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো । এই তিলোত্তমাকে দেশের প্রথম শহর হিসাবে গড়ে তোলা, যেখানে শহরের প্রতিটি পাবলিক টয়লেটে বিনামূল্যে প্যাড পাওয়া যাবে । যাতে শুধু আপদকালীন হিসাবে যে কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারবেন তাই নয়, যাঁদের সামর্থ্য নেই এমন মহিলারাও তা ব্যবহার করতে পারবেন প্রয়োজন মতো ।

সদ্যই হিন্দি গানের জগতে পা রেখেছেন ঋতাভরী । সর্বগুণসম্পন্না নায়িকার ‘সাওন’ অ্যালবামটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা তুমুল হিট হয়েছে । এর আগে একটি রবীন্দ্রসঙ্গীতেরও অ্যালবাম বের করেছিলেন ঋতাভরী । তবে এই প্রথম নিজের লেখা হিন্দি গান গাইলেন নায়িকা ।

বড় পর্দায় ঋতাভরীর শেষ মুক্তি পাওয়া ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রতিটি ছত্রে ছত্রে ছিল ছক ভাঙার গল্প । কুসংস্কার, গোঁড়ামি, আচার-বিচারের বেড়াজাল সরিয়ে নারী স্বাধীনতার ধ্বজা উড়িয়েছিলেন পর্দার শর্বরী । কলকাতার প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবন ভিত্তিক এই ছবিতে পৌরহিত্যই ছিল শর্বরীর ধ্যানজ্ঞান । সেখানেও ঋতাভরীকে দেখা গিয়েছিল, গরীব মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করতে । তাঁদের মাসিক চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পাঠ দিতে । সেই ছবিতে ঋতাভরী বলেছিলেন, ‘‘মা সারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন। আর সেটা শ্রী রামকৃষ্ণের অমতে নয়, তাঁর ইচ্ছেতে…।’’

শুধু রুপোলি পর্দায় নয়, এ বার নিজের বলা সেই ডায়লগকে যেন বাস্তবের মাটিতেও প্রতিষ্ঠা করতে চাইলেন ঋতাভরী । বাংলার প্রথম প্যাডম্যান বলে পরিচিত শোভনের পরিকল্পনায় বন্ধু রাহুলের সঙ্গে যৌথভাবে কলকাতার সব টয়লেটে প্যাড ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিলেন তিনি । ইতিমধ্যেই প্রায় শ’খানেক শৌচাগারে এই কাজ শেষ হয়েছে । কিন্তু করোনা ও লকডাউনের কারণে বর্তমানে সেই কাজ এখন স্থগিত রয়েছে । সম্প্রতি ছিল Menstrual Hygiene Day । সেই উপলক্ষ্যে একটি বাংলা দৈনিকে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, খুব শীঘ্রই আবার কাজে হাত দেবেন তিনি । নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়বেন ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর