শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

কল খুললেই মিলছে স্বচ্ছ পানি: ভোগান্তির অবসান, পৌরবাসীর স্বস্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩১৯ সময় দেখুন
কল খুললেই মিলছে স্বচ্ছ পানি: ভোগান্তির অবসান, পৌরবাসীর স্বস্তি

জামালপুর প্রতিনিধি:

দীর্ঘদিনের পানি সংকট ও দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে জামালপুরের ইসলামপুর পৌরসভার ঘরে ঘরে পৌঁছাতে শুরু করেছে সরকারি সুপেয় পানি। কল খুললেই মিলছে আয়রনমুক্ত, স্বচ্ছ ও নিরাপদ পানি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পৌর এলাকার বাসিন্দারা। একসময় যে পানি ছিল দুষ্প্রাপ্য, আজ তা সহজলভ্য হয়ে উঠায় পৌরজুড়ে ফিরে এসেছে স্বস্তি ও সন্তুষ্টি।

জানা গেছে, গত কয়েক বছর ধরে ইসলামপুর পৌরসভার বাসিন্দারা তীব্র পানি সংকটে ভুগছিলেন। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় অনেক ব্যক্তিগত টিউবওয়েল অকার্যকর হয়ে পড়ে। ফলে নিরাপদ পানি সংগ্রহ করা হয়ে ওঠে কষ্টসাধ্য। বিশেষ করে শুষ্ক মৌসুমে এ সংকট চরম আকার ধারণ করত।

এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশের ৩০ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প -এর আওতায় ইসলামপুর পৌরসভায় নির্মাণ করা হয়েছে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক।

২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪২২ টি পানির মিটার সংযোগ স্থাপন করা হয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

বর্তমানে ৪ মাস ধরে পরীক্ষামূলকভাবে সংযোগ পাওয়া পরিবারে লাইনের মাধ্যমে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। সরবরাহকৃত পানি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিশোধিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুরো ব্যবস্থা পরিচালিত হচ্ছে স্বয়ংক্রিয় পাম্পিং ও ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, নতুন এ সুবিধা ঘিরে বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের কষ্টের পর নিরাপদ পানি পেয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছেন তারা।

চাটিয়া পাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবির হিমু বলেন, আগে পানির জন্য অনেক ভোগান্তি পোহাতে হতো। এখন ঘরে বসেই পরিষ্কার পানি পাওয়া যাচ্ছে, এটা সত্যিই বড় স্বস্তির বিষয়।

হরিসভা এলাকার গৃহবধূ দীপা বিশ্বাস বলেন, সংসারের সবচেয়ে বড় কষ্ট ছিল পানির সমস্যা। এখন তা অনেকটাই কমে গেছে। নিয়মিত পানি সরবরাহ থাকলে পুরোপুরি সমস্যা দূর হবে।

উত্তর দরিয়াবাদ এলাকার শ্রী গোয়ালা বলেন, আগে নিরাপদ পানি পাওয়া ছিল কঠিন। এখন পৌরসভার লাইনের পানি মানসম্মত হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

গৃহিণী রহিমা বেগম বলেন, আগে টিউবওয়েলে পানি উঠতো না। খুব কষ্টে টিউবওয়েল চেপে পানি নিতে হত৷ সেটাও কালে ময়লা পানি। এখন ঘরের কল খুললেই পানি পাওয়া যাচ্ছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি চালু না হওয়ায় পরীক্ষামূলকভাবে দিনে দুই দফা পানি সরবরাহ দেওয়া হচ্ছে। সকাল ৮টা এবং বিকাল ৪টায় প্রায় দুই ঘণ্টা করে পানি মিলছে। এতে কিছুটা অসন্তোষ বাসিন্দারা দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন।

ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, এটি শুধু একটি পানি প্রকল্প নয়, পৌরবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য বাস্তব সম্মত একটি উদ্যোগ। পরীক্ষামূলক সরবরাহে ইতোমধ্যে ভালো সাড়া মিলছে। খুব শীঘ্রই বিস্তৃত পরিসরে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ চলমান হবে।

ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, বাড়ি বাড়ি সংযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষামূলক সরবরাহ চলছে। শিগগিরই সবাই পুরোপুরি এ সেবার আওতায় আসবে।

ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসাইন জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই পৌরবাসী এই প্রকল্পের পূর্ণ সুফল পাবেন। পানির সরবরাহ নিয়মিত করা হবে। এর জন্য ন্যূনতম একটি ফি নির্ধারণ করা হবে এবং কিছু লোক নেওয়া হবে। তাদের দিয়ে পাম্প পরিচালনাসহ প্রতিটি এলাকায় সুষ্ঠুভাবে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom