শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

“কাব্য কন্যা” নিয়ে নিকিতার সফল উদ্যোক্তা হয়ে উঠার গল্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
“কাব্য কন্যা” নিয়ে নিকিতার সফল উদ্যোক্তা হয়ে উঠার গল্প


একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে কার না ভালো লাগেবর্তমান সময়ের সবচেয়ে চাহিদার কিংবা আকর্ষণের একটি কাজ হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাব্যবসা কিংবা চাকরি যেকোনো জায়গাতেই মানুষ চায় নিজেকে কিছুটা আলাদাভাবে উপস্থাপন করতেআর এমনই একজন উদ্যোক্তা হলেন নাশিদ নিকিতা, যার উদ্যোগের নাম হচ্ছে কাব্য কন্যানিকিতা হলো যশোরের মেয়ে, তার ছোটবেলা ও সেখানেই কেটেছে।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ , এমবিএ শেষ করে চাকরি জীবন শুরু করেন
 

 

চাকরি-ব্যক্তিজীবন সবকিছু মিলিয়ে দিব্যি জীবন কেটে যাচ্ছিল তারএকদিন যুক্ত হলেন ফেসবুকভিত্তিক গ্রুপ ওমেন্স অ্যান্ড ই- কমার্স ফোরাম এ । সেখানে তিনি দেখলেন এক অন্য দুনিয়াকিন্তু তার এত সময় ছিলনাতারপর তিনি অনেক প্র্যাকটিকালভাবে চিন্তা করার পর নিজের মতো একটা প্ল্যান সেট করে নিলেন, কি কি সমস্যা আসতে পারে তার লিস্ট বানিয়ে সে অনুযায়ী সময় ভাগ করে নিলেনতিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অল্প টাকা ইনভেস্ট করবেন, তারপর মাত্র ৮ হাজার টাকা নিয়ে শুরু করে দিলেন তার পথচলা 

 

 

সেই ৮ হাজার টাকার শাড়ি কিনে প্রথম পোস্ট ছিল তার উই গ্রুপেই, সেখানে সবার এত সাড়া পান  আর অর্ডারের ঝড় ও বয়ে যায় যে মনে হচ্ছিলো সে কোনো স্বপ্ন দেখছেতখন তিনি ভাবলেন এভাবে সে যদি কষ্ট করে লেগে থাকতে পারে তাহলে তার পরিচিতি অস্তে আস্তে বাড়বেএভাবে আস্তে আস্তে তার সেল বাড়তে থাকে, প্রথম ২০ দিনে তার  মোট ১ লক্ষ টাকার শাড়ি সেল হয়ে যায়, আরও পরিশ্রম বাড়িয়ে দিতে থাকলোআজকে সে যে অবস্থানে আছে সেখানে আসতে তার কষ্ট এবং পরিশ্রম করতে হয়েছেকে কী বললো, কে কী করলো, কার কত সেল হলো এগুলো নিয়ে সে বিন্দুমাত্র ভাবেননিতার মূল লক্ষ্য ছিল তার ব্র্যান্ডিং, তার শাড়ি, তার নিজের পরিচিতি তৈরি করা নিয়ে
 

 

কি চিন্তা করে শুধু শাড়ী নিয়েই নিজের কাজ শুরু করলেন জিজ্ঞেস করায় তিনি বলেন,আমি মনে করি যে, যেটাতে কমফোর্টেবল, ভালো ধারণা আছে সেটা নিয়েই কাজ করা উচিৎ। আমি ছোটবেলা থেকেই শাড়ী অনেক পছন্দ করি এবং কেন জানি মেয়েদেরকে শাড়ীতেই  সব থেকে বেশি সুন্দর লাগেআর এই ভালোলাগা থেকেই মূলত শাড়ীকে আমি বেছে নিয়েছি আমার কাব্য কন্যার পণ্য হিসেবে।” 

 

“কাব্য কন্যা” নিয়ে নিকিতার সফল উদ্যোক্তা হয়ে উঠার গল্প

উদ্যোক্তা হয়ে উঠার পিছনে তার কি  কোনো উদ্দেশ্য আছে কি না জিজ্ঞেস করায় তিনি বলেন,আমার বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক সবারই আত্মনির্ভরশীল হওয়া উচিতযেমন পরিবারকে সাপোর্ট করা থেকে শুরু করে  কিছু শপিং নিজের টাকায় করা এইটা আসলেই অনেক শান্তিরআর  উদ্যোক্তা হওয়া মানে কারোর অধীনে না থেকে নিজে মাথা উঁচু করে কাজ করাকারণ হাজার হলেও নিজের কাজ, নিজের স্বপ্নকে পূরণ হতে দেখা অনেক আনন্দের একটা বিষয়।”
 

 

একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে তার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে জিজ্ঞেস করায় তিনি বলেন, যেহেতু আমি চাকরি ও বিজনেস একই সাথে করেছি শুরুতে , টাইম ম্যানেজমেন্টটা আমার জন্য খুব মুশকিল হয়ে গিয়েছিলসারাদিন অফিস করে অনেক ক্লান্ত থাকতাম, রাত জেগে শাড়ি পরে পরে ফটোশুট করতাম, কারণ এছাড়া সময় বের করতে পারছিলাম নাঅফিস যে দুইদিন অফ থাকে, সেই দুদিন কারিগরদের পেমেন্ট, হিসাব, নতুন শাড়ি স্টক এগুলো করতেই পার হয়ে যেত, মাঝে মাঝে হতাশ হয়ে যেতামকিন্তু যখন অর্ডার আসতে থাকলো, সব সিস্টেম বুঝতে পারলাম, তখন সমস্যা গুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।”
 

 

এখন পর্যন্ত তার আনুমানিক বিক্রি কত হয়েছে জিজ্ঞেস করায় তিনি বলেন, আমার বিজনেসের বয়স এখন ১১ মাসআর এই ১১ মাসে আমার সেল হয়েছে প্রায় ৩০ লাখ টাকার শাড়ী, এর মধ্যে দেশের বাইরের ও অনেক অর্ডার ছিল।”
 

 

তার এই উদ্যোগের পিছনে অনুপ্রেরণা হিসেবে কে কাজ করে জিজ্ঞেস করায় তিনি বলেন,আমি আমার শাশুড়িকে দেখে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পেয়েছিউনি আমাকে শিখিয়েছেন কোনও কাজকে ভয় না পেয়ে লেগে থাকলে সাফল্য আসবেই।”
 

 

কাব্য কন্যা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী জিজ্ঞেস করায় তিনি বলেন,ভবিষ্যতে আমি আমারকাব্য কন্যা”কে একটা ব্র্যান্ড হিসাবে দেখতে চাইসবাই যেন সুন্দর আর মানসম্পন্ন শাড়ীর জন্যকাব্য কন্যা”কে বেছে নেয়, ভরসা করতে পারে এটাই আমার স্বপ্নদেশ ছাড়িয়ে বিদেশেও যেন একইভাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়।” 

 

নতুন যারা এই উদ্যোগ নিতে চায় তাদের উদ্দেশ্যে  তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য বলবোকাজ করতে গেলে সমস্যা আসবেই।  আপনি একাই এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, এরকম মোটেই ভাববেন নাপ্রতিটা সফল মানুষই কষ্ট করে, অনেক সমস্যার মোকাবেলা করেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পেরেছেসুতরাং আপনার মনের কথা শুনুন, ছুটে চলুন  স্বপ্ন পূরণের দিকে।”

অন্যান্য ব্লগ পড়তে এখানে ক্লিক করুন:A session to boost up your CV and Interview Skill

 

রাজিয়া রহমান
কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট
ইন্টার্ন
ওয়াইএসএসই 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom