বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ২ শিক্ষার্থী – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ২ শিক্ষার্থী – Corporate Sangbad


আইন-আদালত


সোহান মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বসে এক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা কারাগার অফিস কক্ষে এস‌এসসি পরীক্ষায় অংশগ্ৰহণ করেন।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা ও কমালপুর উচ্চ বিদ্যলয়ের ছাত্র বিপলব। একটি মাদক মামলার ৪ নভেম্বর হতে কারাগারে বন্দী রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাঁর পরিবারের পক্ষ হতে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করি। কারাগারের অফিস কক্ষে তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৪ নভেম্বর) কারাগারে বসে পরীক্ষা দিয়েছেন এক পর্নোগ্রাফি মামলার আসামী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর