শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

কার্তিককে এখনও ভুলতে পারেননি সারা, নতুন সোশ্যাল মিডিয়া ভিডিওই প্রমাণ| sara-ali-khan-channels-kartik-aaryan-s-pyaar-ka-punchnama-song-in-a-video-of-ibrahim-ali-khan-and-their-dog– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
কার্তিককে এখনও ভুলতে পারেননি সারা, নতুন সোশ্যাল মিডিয়া ভিডিওই প্রমাণ| sara-ali-khan-channels-kartik-aaryan-s-pyaar-ka-punchnama-song-in-a-video-of-ibrahim-ali-khan-and-their-dog– News18 Bangla


#মুম্বই: বর্তমানে বি-টাউনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তারকাদের মধ্যে উঠে আসে সইফ আলি খানের (Saif Ali Khan) কন্যা সারা আলি খানের (Sara Ali Khan) নাম। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ এই অভিনেত্রী। প্রায়শই তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করেন নানান ফটো ও ভিডিও। সম্প্রতি ভাই ইব্রাহিম আলি খানের (Ibrahim Ali Khan) একটি ভিডিও শেয়ার করেছেন সারা।

Instagram স্টোরিজে ভাই ইব্রাহিমের যে ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী, সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে শোনা যাচ্ছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ‘পেয়ার কা পাঞ্চনামা’ (Pyaar Ka Punchnama) ছবির গান।

শেয়ার করা ওই ভিডিওটিত ইব্রাহিম খানকে তাঁর পোষ্য কুকুরটির সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। এই অসাধারণ মুহূর্তটি কোনও ভাবেই মিস করতে চাননি সারা। তাই সঙ্গে সঙ্গে তা ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী। সেই সঙ্গে দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগান ‘বন গয়া কুত্তা’ (Ban Gaya Kutta) গানটি।

‘লাভ আজ কাল’ (Love Aaj Kal) ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন সারা। ইমতিয়াজ আলির (Imtiaz Ali) এই ছবিতে দুই তারকার একসঙ্গে স্কিন শেয়ার করার পরেই তাঁদের সম্পর্ক নিয়ে বলি পাড়ায় তোলপাড় শুরু হয়। গুঞ্জন উঠতে শুরু করে, সারা ও কার্তিক না কি একে অপরের সঙ্গে ডেট করছেন। বিভিন্ন রেস্তোরাঁ এমনকি পার্টিতেও এই জুটিকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা যায়। তবে জানা গিয়েছে যে ছবিটি মুক্তি পাওয়ার আগেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। এমনকি ছবিটি মুক্তি পাওয়ার মাস খানেক পরেই জানা যায়, সারা এবং কার্তিক সোশ্যাল মিডিয়ায় তথা Instagram-এ একে অপরকে অনফলোও করে দেন।

শুক্রবার একই সঙ্গে সারা নিজের অবসর সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওতে অভিনেত্রীকে সাঁতার কাটার মুহূর্ত উপভোগ করতে দেখা গিয়েছে। সে যেন এক মনোরম দৃশ্য। যা নজর কেড়েছে সারার অনুরাগীদেরও। ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “কারণ ম্যাজিক নিত্য দিন ঘটে থাকে #গোলাপিআকাশ #সোনালিসময়।” ভাইঝি সারার এই ছবিতে কমেন্ট করে সাবা আলি খান (Saba Ali Khan) লিখেছেন “বেশ আশ্চর্যজনক”।

কুলি নং ১ (Coolie No. 1) ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল সারাকে। সেখানে অভিনেত্রীকে বরুণ ধাওয়নের (Varun Dhawan) বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ডেভিড ধাওয়ান (David Dhawan) পরিচালিত এই ছবিটি ডিসেম্বর মাসে Amazon Prime-এ প্রকাশ পায়।

চলতি বছরের শুরুর দিকে, সারা ‘অতরঙ্গি রে’ (Atrangi Re) ছবির কাজ শুরু করেন। ছবিটিতে সারা আলি খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার (Akshay Kumar)ও ধনুষকে (Dhanush)।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom