বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৯ সময় দেখুন
কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শাকিল হোসেন, কালিয়াকৈর( গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাসপাতাল রোড সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত যুবক(৪০) এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল রোববার সকাল সাত টার সময় স্থানীয়রা একটি মরদেহ পুকুরে ভাসতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরনে ছিল, কলার ওয়ালা হাফ হাতা নেভি ব্লু রংয়ের গেঞ্জি ছিল। নিহতের মুখে হাল্কা দাড়ি ও গোফ ছিল।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে ও ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর