সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন
কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ও এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে, কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে কালিয়াকৈর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ আব্দুল্লাহ -আল ফারুক, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃমিজানুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাবিহা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গোলাম মোস্তফা,আতিক আহম্মেদ ফাত্তাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক কৃষাণীবৃন্দ।
পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা, আইপিএম কর্নার, প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক, জিএপির ফসল সমুহ, জিএপি সার্টিফিকেট প্রসেস বুথ বিষয়ক স্টল প্রদর্শন করা হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom