শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২

কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২১ সময় দেখুন
কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাজাডেক বাথান বাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ| তবে তাতক্ষনিক ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি|তবে নবজাতকের বয়স আনুমানিক সাত মাসের হতে পাড়ে|
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় বৃহস্পতিবার বিকালে ওই এলাকার একটি খেলার মাঠের পাশে ওই মৃত নবজাতকের লাশ স্থানীয় কয়েকটি কুকুর টানা হেছড়া করছিলো| এসময় পাশে মাঠে খেলাধুলা রত কয়েকজন কিশোর বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে| স্থানীয় লোকজন এসে কুকুর গুলিকে তাড়িয়ে দেয়| পরে বিষয়টি পুলিশকে জানালে সন্ধ্যা সাতটার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায়| পুলিশের ধারনা শিশুটির জন্মের পর কেও হত্যা করে ফেলে গেছে|
স্থানীয় বাসিন্দা আখি আক্তার জানায় আমরা বিকালে শিশুটিকে এখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি| যাহারা এ কাজ করেছে এটা বড় অন্যায় করেছে| শিশুটির তো কোন অপরাধ নেই| যে এ কাজটি করেছে আমরা তার কঠিন শস্তি দাবি করছি|
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম জানায় ৭ মাস বয়সের একটি নবজাতকেন মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর