সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল দিবাগত রাতে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় খোকন সরকার (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের দাবি নিহত খোকনের স্ত্রী তাজিন আক্তার পরকীয়ার জেরে প্রায়ই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো।তারই পরিপ্রেক্ষিতে খোকন সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত খোকন সরকার উপজেলার পাইকপাড়া গ্রামের শাহজাহান সরকারের ছেলে।তিনি উপজেলার কালামপুর এলাকায় শশুর মোস্তফা হোসেনের বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

অপরদিকে নিহত খোকন সরকারের শ্বশুরবাড়ির লোকজনদের দাবি রাতে খোকন সরকারকে সাপে কামড় দিয়েছে। রাতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তবে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)জাফর আলী খান জানান, খবর পেয়ে নিহতের মরদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর