বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা শরীয়তপুরে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘর মুখর মানুষের উপচে পড়া ভিড় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের অসন্তোষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৭৬ সময় দেখুন
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘর মুখর মানুষের উপচে পড়া ভিড় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের অসন্তোষ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, শত শত বাস, লেগুনা ও অন্যান্য যানবাহন যাত্রী পরিবহনের আশায় দীর্ঘ সময় ধরে অবস্থান করছে। এতে করে মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে, ফলে কোথাও কোথাও ধীরগতি লক্ষ্য করা গেছে।

বি এমএন্টারপ্রাইজের চালক আজাদ বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। যাত্রী পূর্ণ হলেই গন্তব্যে রওনা দেব।”

কুড়িগ্রাম যাত্রী সুমি জানান, “আমার স্বামী চাকরির কারণে ঈদের আগের দিন বাড়ি যাবে। তাই ভিড় এড়াতে আজই রওনা হয়েছি। কিন্তু তেলের অজুহাতে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছে।”

রংপুরগামী সিয়াম পরিবহনের সুপারভাইজার রাসেল বলেন, “আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছি।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত বলেন, “এলাকার শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেবে, তাই হঠাৎ অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা কম। যাত্রীদের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে, কোনো ধরনের ভোগান্তি হবে না বলে আশা করছি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom