মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

কালিয়াকৈরে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ সময় দেখুন
কালিয়াকৈরে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কালিয়াকৈরে মাঝুখান এলাকায় প্রকাশ্য দিবালোকে কৃষক আব্দুল মান্নানকে হত্যা মামলার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন (৪১) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রাতে রাজধানীর যাত্রাবাড়ির ধলুয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতার কৃত সেলিম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের আ: মজিদের ছেলে ও মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মাঈদুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি গাজীপুরের মাঝুখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুল মান্নানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে আহত করে সেলিম হোসেন ও তাঁর স্ত্রী আফরোজা আক্তার ঝুমুরসহ বেশ কয়েক জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারী ভোরে মারা যায়। নিহতের ছেলে বাদী সেলিমকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৯ জানুয়ারি আফরোজা আক্তার ঝুমুরকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে সেলিম ও তার পরিবারের লোকজন আত্মগোপন করেন। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে মামলার প্রধান আসামী সেলিম হোসেনকে গ্রেফতার করে র‌্যাব । সোমবার বিকেলে কালিয়াকৈর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

তুরাগ নদীর সীমানা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ জায়েদ খানের

সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে জীবিত ফিরলেন জেলে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর