মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষতি ৪০ লক্ষ।।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০১ সময় দেখুন
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষতি ৪০ লক্ষ।।

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি,কক্সবাজার।
০৮ ফেব্রুয়ারি, ২০২৬

​কক্সবাজার,কুতুবদিয়া উপজেলায় হযরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রহ:) তথা কুতুব শরীফ দরবার সংলগ্ন বড় হাফেজ বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ০৭ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান‌:
অগ্নিকাণ্ডের ​খবর পাওয়ার সাথে সাথেই কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জনাব সোহেল আহাম্মেদের নেতৃত্বে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আ-হ-ত, নি-হ-ত হতাহতের খবর পাওয়া যায়নি।

গুজব রোধে সতর্কতা:
কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহজাদা সৈয়দুল মিল্লাত আল-কুতুবী জানান, আগুন মূলত দরবারের পাশের বড় হাফেজ বাড়িতে লেগেছিল।
​অগ্নিকাণ্ডের স্থানটি কুতুব শরীফ দরবারের নিকটবর্তী হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। কুতুব দরবার শরীফ সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে। তিনি সাধারণ মানুষকে এই ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

​ক্ষয়ক্ষতির বিবরণ:
​ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত মালিকদের তথ্য অনুযায়ী, আগুনে ৩টি বাড়ির আওতাধীন বেশ কিছু কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও আনুমানিক ক্ষতির পরিমাণ নিচে দেওয়া হলো:
১। ​নুরুল আমিন: ক্ষতি ০৮ লক্ষ টাকা। ২। ​মাওলানা ফুরকান ইসলাম (পিতা: মাওলানা জসিম উদ্দিন): ক্ষতি ০৭ লক্ষ টাকা। ৩। ​মো: রিদোয়ান (পিতা: নাসির উদ্দিন): ক্ষতি ০৫ লক্ষ টাকা। ৪। ​কলিম উদ্দিন (পিতা: মৃত আব্দুল খালেক): ক্ষতি ০৫ লক্ষ টাকা। ৫। ​রুহুল আমিন (পিতা: মাওলানা সামসুল): ক্ষতি ০৫ লক্ষ টাকা। ৬‌। ​নুর মোহাম্মদ (পিতা: মাওলানা সামসুল): ক্ষতি ০৫ লক্ষ টাকা। ৭। ​আবু তাহের (পিতা: নুর আমিন): ক্ষতি ০৫ লক্ষ টাকা।

​ভোরবেলার এই আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। স্থান : কুতুব শরিফ দরবার ০৬ নং ওয়ার্ড ইউনিয়ন, কুতুবদিয়া,কক্সবাজার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর