রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৭ সময় দেখুন
‎কুতুবদিয়ায় বাপার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


‎কুতুবদিয়া প্রতিনিধিঃ

‎কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ রমজান) বিকেলে কুতুবদিয়া মেডিকেল গেইটস্থ আইল্যান্ড হাইস্কুলের টপ ফ্লোরে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা কুতুবদিয়ার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আবুল কাশেম।

‎ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হাসান। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎এ সময় কক্সবাজার জেলা নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বাপার সাধারণ সম্পাদক করিম উল্লাহ করিম, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক ও জেলা কমিটির সদস্য প্রফেসর এহসান উদ্দিন, চকরিয়া বাপার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলা উদ্দিন আলো এবং পেকুয়া বাপার সদস্য ও সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন।

‎এছাড়া আরও বক্তব্য রাখেন শিক্ষক সালমান সাকিব, কপিল মেম্বার, পল্লী চিকিৎসক ইলিয়াস, সাংবাদিক এম.এ. মান্নান, মহিউদ্দিন কুতুবী, হিরো চৌধুরীসহ বাপার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎মোনাজাত পরিচালনা করেন, মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আশফাক কুতুবী। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আশেকুর রহমান সায়েম।

‎অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom