কক্সবাজারের কুতুবদিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছলিম উল্লাহ মেম্বার (৩৮) গ্রেফতার হয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাটা, পশ্চিম চর ধূরুং এলাকার নিজ বাড়ি সংলগ্ন স্থান থেকে ছলিম উল্লাহ মেম্বারকে গ্রেফতার করা হয়। তিনি নুর মোহাম্মদের ছেলে এবং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।কুতুবদিয়া থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।