শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন
কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

কক্সবাজারের কুতুবদিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছলিম উল্লাহ মেম্বার (৩৮) গ্রেফতার হয়েছেন।‎‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাটা, পশ্চিম চর ধূরুং এলাকার নিজ বাড়ি সংলগ্ন স্থান থেকে ছলিম উল্লাহ মেম্বারকে গ্রেফতার করা হয়। তিনি নুর মোহাম্মদের ছেলে এবং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।‎‎কুতুবদিয়া থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর