মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কুতুবদিয়ায় টিসিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫০ সময় দেখুন
কুতুবদিয়ায় টিসিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

জাহেদুল ইসলাম, প্রতিনিধি,কুতুবদিয়া, কক্সবাজার।।

কক্সবাজারের কুতুবদিয়ায় টাইকয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দেব, ফ্লা: লে: কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক আলী এবং উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জনাব শাহাবুদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, TCV টিকা টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি যুগান্তকারী উদ্যোগ। এ টিকার মাধ্যমে শিশুরা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দেশের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারের স্বাস্থ্যসেবার এ উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সচেতনতা বাড়াতে হবে।”
 অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতীকীভাবে টিকা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর