শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে তাওহীদ-গালিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ সময় দেখুন
কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে তাওহীদ-গালিব

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গসংগঠন ‘আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৫’ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম তাওহীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিনুল ইসলাম গালিব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নাম্বার রুমে সকাল ১০টায় বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ নির্বাচন শুরু হয় এবং বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেজান খান, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ-আল-ফেরদৌস, কোষাধ্যক্ষ হিসেবে মো. ইসমাইল কাজী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাঃ মারুফা আক্তার। এছাড়া, কার্যনির্বাহী পদে আছেন শিব্বির আহমেদ, নাদিয়া জাহান নিতু, ফারজানা আক্তার, তামান্না ভুঁইয়া এবং এনামুল হক শোয়াইব।

নব নির্বাচিত ভিপি মো. সাইফুল ইসলাম তাওহীদ বলেন, ‘আমাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্নতত্ত্ব বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এগিয়ে যাবে। নবনির্বাচিত কমিটির ভিপি হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য।’

উল্লেখ্য, নব নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর