রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কুবির সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
কুবির সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত একটি অফিস আদেশ থেকে জানা যায়।

অফিস আদেশে বলা হয়, আজ ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের দায়িত্ব শেষ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪ (৩) মোতাবেক বিভাগের বর্তমান জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান আগামীকাল (১৫ নভেম্বর) থেকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উনার মেয়াদকাল দায়িত্বের মেয়াদকাল ৩ বছর। বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইনের ২৪(৩) ধারায় ৩ বছরের জন্য বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়।’

নব নিযুক্ত বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, ‘আমার লক্ষ্য থাকবে বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া। যেহেতু আমাদের নতুন বিভাগ আমাদের অনেক কিছুই করা লাগবে। সেমিনার লাইব্রেরিতে বই সংযোজন, মিডিয়া ল্যাব চালু করা এবং একাডেমিকভাবে বিভাগকে এগিয়ে নিতে আমি কাজ করব। বিভাগের শিক্ষকরা আছেন তাদের সহযোগিতা আমার দরকার এবং শিক্ষার্থীরা আছেন তাদের প্রতিও আমি লক্ষ্য রাখব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর