শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতার্তদের উপহার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১২০ সময় দেখুন
কুবি উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতার্তদের উপহার বিতরণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উত্তরবঙ্গ ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক সেবা সংগঠন ‘ফ্রেন্ডস ফাউন্ডেশন’ এর আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলার চরসাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বুধবার (২৯ জানুয়ারি) দ্বিতীয় ধাপে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কুবি’র উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘আমাদের সবার মাঝেই বাংলাদেশের শীত বোঝাতে উত্তর বঙ্গের চিত্র ফুটে ওঠে বিশেষ ভাবে। শীত শেষের দিকে হলেও এখনো উত্তর বঙ্গের প্রায় প্রতিটি জেলায় অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া চলমান রয়েছে। যার প্রেক্ষিতে উত্তর বঙ্গ ছাত্র পরিষদের বরাবরে মতো এবছরও শীতার্তদের মাঝে শীত বস্তু বিতরণ করেছে। যেখানে ১৫ টি লেপ যার স্থায়িত্ব পাঁচ থেকে ছয় বছর যেটা একটা পরিবারের চারজন সদস্যের জন্য যথেষ্ট। এছাড়াও হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয় এবং পরিশেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য তাদের নিয়ে বৃক্ষরোপন করা হয়।’

সভাপতি নাঈম আহমেদ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি মানুষ, পরিবেশ, সমাজ ও দেশের উপকারে আসে এমন কার্যক্রমে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ সর্বদা সোচ্চার। এর’ই ধারাবাহিকতায় “উত্তরবঙ্গ ছাত্র পরিষদ- কুমিল্লা বিশ্ববিদ্যালয়” থেকে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। সকলের সহযোগিতায় সামনের দিনগুলোতেও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর