সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন 

কুমারখালীতে পৌর মেয়র কর্তৃক হাসপাতালে পিপিই প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
কুমারখালীতে পৌর মেয়র কর্তৃক হাসপাতালে পিপিই প্রদান

কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি উদ্যোগে পিপিই প্রদান করা হয়েছে।

কুমারখালী পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন’র নিজস্ব অর্থায়নে চিকিৎসক ও নার্সদের জন্য ২য় বার ১০০সেট পিপিই প্রদান করেন। গতকাল সোমবার সকালে মেয়রের নিজ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন এর হাতে এসব পিপিই তুলে দেন। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহি: বিভাগ, টিকেট কাউন্টারসহ কর্তব্যরত ডাক্তারদের সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) গুলো দেয়া হয়।
দেশের প্রাণঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে ছিলো চিকিৎসকরা। ঠিক সেই সময়ে ডাক্তারদের নিরাপত্তা বিবেচনা করে কুমারখালী থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন ২য় বার পিপিই প্রদান করনে ও চলতি মাসের শুরুতেই হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০টি অক্সিমিটার প্রধান করেন।

হাসপাতাল সুত্রে আরও জানা যায় (কোভিড-১৯) করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় চলতি মাসের শুরু থেকে হাসপাতালে সরবরাহকৃত অক্সিজেন ও ঔষধের ব্যয়ভার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ ও কুমারখালী থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন নিজস্ব অর্থায়নে বহন করছেন ও নিয়মিত হাসপাতাল পরিদর্শন করছেন এবং সার্বক্ষনিক হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের খোঁজ-খবর রাখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর