মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কন্সেনট্রেটর উপহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কন্সেনট্রেটর উপহার

কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে ১৮ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি অত্যাধুনিক বৈদ্যুতিক কন্সেনট্রেটর উপহার প্রদান করা হয়।

কন্সেনট্রেটর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর-রশীদ, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী সহ হাসপাতাল পরিচালনা কমিটির সকল সদস্য ও হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানবৃন্দ।

এ সময় শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক নিজস্ব অর্থায়নে একটি অক্সিজেন কন্সেনট্রেটর নিজে উপস্থিত থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মকলেছুর রহমান ২টি অক্সিজেন কন্সেনট্রেটর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। উল্লেখ্য: কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মকলেছুর রহমান ও শেখ রাসেল এর উদ্যোগে ২টি অক্সিজেন কন্সেনট্রেটর ক্রয় করার জন্য অর্থ সহয়তা করেন ১) মোঃ মকলেছুর রহমান ২) শেখ রাসেল ৩) আজগর আলী ৪) শাহানা ইয়াসমিন কলি ৫) এ্যাড. রবিউল আলম ৬) কে এম মাকসুদ ৭) হৃদয় কুমার ৮) রুবেল আহমেদ ৯) মোঃ খায়রুল ইসলাম মোস্তফা ১০) মাকসুদুল হাসান ১১) ডাঃ ওবায়দুর রহমান ১২) বাবু ১৩) মতিয়ার রহমান ১৪) জাকের আলী শুভ ১৫) সনডিপ মন্ডল ১৬) রাইহান ১৭) দুলাল ১৮) রানা ১৯) আতিয়ার রহমান ২০) লুনা ২১) সুজন হোসাইন ২২) হোসনে মোবারক ২৩) ডাঃ কে এম আহসান আহমেদ ২৪) শরিফুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর