বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

কুমিল্লায় মসজিদে নারী নিয়ে টিকটক ভিডিও, যুবক গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
কুমিল্লায় মসজিদে নারী নিয়ে টিকটক ভিডিও, যুবক গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : কুমিল্লায় দাউদকান্দির মডেল মসজিদের বারান্দায় টিকটিক ভিডিও করার অভিযোগে ইয়াছিন (২০) নামে এক নির্মাতাকে গ্ৰেফতার করেছে পুলিশ। রোববার (৮ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করা হয়েছে। ইয়াছিন ওই গ্ৰামের মৃত গোলাপ মিয়ার ছেলে।

তাকে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

রোববার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গত ২৭ জুলাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামি সেন্টার’-এর বারান্দায় টিকটক ধরনের ভিডিও নির্মাণ করে Dw YASIN ও (@Yumaiya008) নামের লাইকি আইডিতে আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মসজিদে টিকটক করে গ্রেপ্তার তরুণ - Somoy News

মসজিদের বারান্দায় ভিডিও তৈরি করে নামাজের স্থানের পবিত্রতা লঙ্ঘন করায় সাধারণ মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসলে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ।

পরে রোববার দিবাগত রাতে টিকটক নির্মাতা ইয়াছিনের নিজ বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিংলাবাড়ী গ্ৰাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্ৰেফতারের পর সে স্বীকার করে মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি। গ্ৰেফতার ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) তানভীর আহ‌মেদ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌ব) আফজাল হো‌সেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান রাফী, ডিআইও ওয়ান মাঈনউদ্দিন খান, পু‌লিশ প‌রিদর্শক মাইন উ‌দ্দিন অ‌ফিসার ইনচার্জ জেলা গো‌য়েন্দা শাখা, সত‌্যজিৎ বড়ুয়াসহ প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর