বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫০ সময় দেখুন
কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়


কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান দেশটিতে বিধ্বস্ত হয়েছে, তবে বিমানে থাকা সব ক্রু বেঁচে গেছেন।

সোমবার (২ মার্চ) আল জাজিরার খবরে এই বিধ্বস্থের ঘটনা প্রকাশ করা হয়েছে।

এদিকে, আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত কুয়েতের আল-জাহরা শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়া উড়ছে।

অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি মার্কিন এফ-১৫ বিমান।

অন্যদিকে, সিএনএনের ভূ–অবস্থান যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির কাছে অন্য একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবারের ওই ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।

কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom