রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Udta Teer Box Office Day 2: Ayushmann Khurrana, Sara Ali Khan’s Film Picks Up Pace, Earns Rs 7 Crore | Bollywood News Asian Para Games bronze leaves Suhas Yathiraj hungry for gold amid IAS duties and badminton | Asian Para Games 2026 News সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার

কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ সময় দেখুন
কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খানসহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিএনপি’র ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিন বারের এমপি, জাতীয় পার্টি (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়ায় ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ১০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। মোট প্রদত্ত ভোট হলো ১ লাখ ৬৯ হাজার ৮১৯। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২১৮। বাতিল ভোট ৪ হাজার ৬০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৪ শতাংশ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০। না ভোট পড়েছে ৬৭ হাজার ৯৩৫।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর