রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ সময় দেখুন
কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

ফরিদ আহম্মেদ, দৌলতপুর প্রতিনিধিঃ

সাম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্ত এলকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারী এবং নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন ৮১ কিলোমিটার সীমান্তে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বলে জানায় বিজিবি’র পক্ষ্য থেকে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যে কোন প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়ার ৪৭ বিজিবি’র সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসাবে ১৩ ডিসেম্বর শনিবার থেকে বিশেষ নজরদারী করছে বলে জানানো হয়েছে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিন জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩১/৮- আর হতে ৮১/৩ এস পর্যন্ত প্রায় ৮১.৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, আবেদেরঘাট, মিরপুর উপজেলার আমলাবাজার, মশানবাজার, দৌলতপুর উপজেলার কাথুলী, ধর্মদাহ এবং ডাংমড়কা এলাকাসহ সীমান্ত-সংলগ্ন বিভিন্ন স্থানে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে অতিরিক্ত বিজিবি সদস্য দ্বারা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকেই বর্ণিত এলাকা সমূহে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যে কোন প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। দেশের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর