বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

কুষ্টিয়ার দৌলতপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৮৯ সময় দেখুন
কুষ্টিয়ার দৌলতপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

​দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক বিশাল ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ জুন ২০২৬ তারিখে উপজেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় হাসিবুর রহমান মেম্বারের বাড়ির পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে সরকারের কৃষি ও কৃষক-বান্ধব নীতি এবং নির্বাচনি ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম এবং দৌলতপুর উপজেলা কৃষি অফিসার জনাব রেহানা পারভীন।
​সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, সরকারি প্রণোদনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাঠপর্যায়ে সরকারের এই উন্নয়ন ও প্রচার কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
​উক্ত কৃষক সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি ব্লগের কর্মকর্তা-কর্মচারী এবং মথুরাপুর ইউনিয়নের বিপুলসংখ্যক প্রান্তিক ও আদর্শ কৃষক উপস্থিত ছিলেন। সরকারের এই প্রচার কার্যক্রম ও সমাবেশকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষিজীবী মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর