বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আরও ১ ৪ জনের প্রাণ কেড়ে নিল করোনা।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯১ সময় দেখুন
কুষ্টিয়ায় আরও ১ ৪ জনের প্রাণ কেড়ে নিল করোনা।


 

ইউনাইটেড নিউজ ডেস্ক: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১১ জন করোনা শনাক্ত রোগী ও উপসর্গে ৩ জন মারা যান।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৫৩ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ হাজার ১৭১ জনে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর