মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে  নিহত ১

হাফিজুর রহমান জীবন,
কুষ্টিয়া।
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে একজন যুবক নিহত হয়েছে। নিহত রাজু আহম্মেদ দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। নিহত রাজু আহমেদ মামুন গ্রুপের সমর্থক ছিলেন।তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রতিদিনের মতো রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘেরাও করে হামলা চালান। রাজুকে ঘর থেকে বের করে একাধিক গুলি করেন তাঁরা। সন্ত্রাসীদের গুলিতে রাজু আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। রাতেই লাশ একই হাসপাতালের মর্গে নেওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম বলেন, কয়েক মাস ধরে দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছে। ধারণা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজু আহম্মেদ মামুন গ্রুপের সমর্থক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর