শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার

কৃষকদল নেতার উদ্যোগে সড়কের গর্ত ভরাট, ড্রেনেজ না থাকায় দুর্ভোগে ১১ নম্বর ওয়ার্ডবাসী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
কৃষকদল নেতার উদ্যোগে সড়কের গর্ত ভরাট, ড্রেনেজ না থাকায় দুর্ভোগে ১১ নম্বর ওয়ার্ডবাসী

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের পথ না থাকায় সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যার ফলে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সড়কে জমে থাকে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে দ্রুত গর্ত তৈরি হচ্ছে, যা প্রতিদিনের চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এমন পরিস্থিতিতে বুধবার (৬ মে) কাউন্সিলর প্রার্থী ও লক্ষ্মীপুর জেলা কৃষকদল নেতা নাছির আলম মিশনের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন সড়কে গর্ত ভরাট কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় স্থানীয় বিএনপি, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পিকআপযোগে ইট ও রাবিশ ফেলে সড়কের গর্ত ভরাট করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের মধ্যে এই উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই সড়ক সংস্কার প্রয়োজন।
কাউন্সিলর প্রার্থী নাছির আলম মিশন বলেন, “এলাকাবাসীর কষ্ট লাঘবে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর