শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে বাচ্চু মোল্লা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০০ সময় দেখুন
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধ ফরিদা আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে (২০ নভেম্বর) বিকেল চারটায় কোলদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশেষ কর্মী সভায় মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিগত সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করার পাশাপাশি দেশের কৃষকদেরও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করেছে।
মৌসুমী ফসল উঠার সময় তারা ভারত থেকে পণ্য আমদানি করে দেশের কৃষকদের সর্বশান্ত করেছে। আবার সিন্ডিকেটের মাধ্যমে পণ্য মজুদ করে বিভিন্ন পণ্যের দাম ১০ গুণ পর্যন্ত বাড়িয়েছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষি বান্ধব দল , এ দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে শেষ প্রকল্প চালু করে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের ব্যবস্থা করা হবে। বিএনপি বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন ভবিষ্যতে পেঁয়াজ ওঠার সময় পেঁয়াজ আমদানি , আলু ওঠার সময় আলু আমদানি বন্ধ করা হবে যাতে করে আমার দেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়।
উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসাই আমি মুগ্ধ, আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের কর্মীসভাকে জনসভায় রূপান্তরিত করেছে। আমার বিশ্বাস আপনারা অতীতে যেমন বিএনপি’র পাশে ছিলেন আগামী দিনেও বিএনপির পাশে থেকে ধানের শীষকে ব্যাপক ভোটে বিজয়ী করে এই দৌলতপুরের আসনটি তারেক জিয়ার হাতে তুলে দেবেন।
ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজ উল্লাহ, সবুজ, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।
নদী ভাঙ্গন এলাকা মরিচার কর্মীসভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর