বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ক্যাশ অন ডেলিভারি চালু করছে কিউকম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
ক্যাশ অন ডেলিভারি চালু করছে কিউকম


গ্রাহকদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করছে ই-কমার্স প্লাটফর্ম কিউকম। এই সার্ভিসে মোটরবাইক, হোম এপ্লায়েন্স, ইলেকট্রনিকস, ফ্যাশন আইটেম, স্মার্ট গ্যাজেট, ওষুধ, হোম ডেকর, বেবি কেয়ার পণ্য সহ নিত্যপ্রয়োজনীয় যে কোনও পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পাবার পর মূল্য পরিশোধ করা যাবে।

এর আগে কিউকম “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে গত ২৬ আগস্ট থেকে নতুন করে “কিউকম কুইকার” এর চতুর্থ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনে আছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার ক্যাম্পেইনে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ডেলিভারির সুবিধা দিচ্ছে কিউকম।

শীঘ্রই ক্যাশ অন ডেলিভেরির বিস্তারিত জানা যাবে কিউকম এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং গ্রুপে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর